বাঁশখালী উপজেলা পরিষদের আইন শৃংখলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা গতকাল বুধবার অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, কৃষি কর্মকর্তা আবু সালেক, ডা. শফিউল রহমান মজুমদার, মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, মো. রিয়াদ হোসেন, মো. শওকতুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, রশিদ আহমদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, তাজুল ইসলাম, মো. কফিল উদ্দিন, কেএম সালাহ উদ্দিন কামাল, জসীম উদ্দিন হায়দার, কায়েশ সরওয়ার সুমন, মো. আহসাব উদ্দিন, মো. তারেকুর রহমান, ইবনে আমিন, মোরশেদুল ইসলাম ফারুকী, মো. ওসমান গনি প্রমুখ। সভায় বক্তারা এলাকার আইনশৃংখলার উন্নয়নে এবং মানব পাচার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।












