বাঁশখালী উত্তর গন্ডামারা মুহাম্মদীয়া মাদরাসার মাহফিল

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বাঁশখালী উত্তর গন্ডামারা মুহাম্মদীয়া মাদরাসার ২ দিনব্যাপী ৩০তম বার্ষিক মাহফিল গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা মামুনুর রশীদ নুরী। মাওলানা আওরঙ্গজেবের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা আবুল কাসেমের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ারুল হক আযহারী। বিশেষ অতিথি ছিলেন হাফেজ হেলাল উদ্দীন, হাফেজ খুরশিদুল আলম কাছেমী, কারী ইলিয়াছ নুরী, শহিরুল ইসলাম, শফিকার রহমান, আবুল হাসেম প্রমুখ। প্রধান অতিথি বলেন, রাসূল করিম (.)ইসলামী জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যে শান্তি ও নিরাপত্তা উপহার দিয়েছিলেন তা পুরো বিশ্বকে বিমোহিত করে তুলেছে। বার্ষিক মাহফিলে ২০২৫ সেশনের হিফজ সমাপনকারী ৩ জন হাফেজে কুরআনকে সম্মাননা পাগড়ী ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধআল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদী (রহ.) দরবারে মাহফিল