বাঁশখালীর বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী।

বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. তোফায়েল আহমেদ, ইউনুস কামাল চৌধুরী, ঝুন্টু কুমার দাশ, সুজন চৌধুরী, বাবুল কান্তি দে, মো. হেলাল উদ্দিন, সুমন সুশীল, সানজিদা হাবীব প্রমুখ। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিটি কর্পো. একাদশ গ্রীনের বড় জয়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ঘাগড়া সাতঘরিয়া পাড়া স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ