বাঁশখালী আসনের ১১দলীয় জামায়াত সমর্থিত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম পরাজিত ধানের শীষের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। গতকাল শনিবার বাঁশখালী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে ফুলের মালা পরিয়ে একে অন্যের প্রতি শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের প্রত্যাশিত বাঁশখালী বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সৌজন্য সাক্ষাত কালে দক্ষিণ জেলা জামায়াত নেতা অধ্যক্ষ বদরুল হক ওঅ্যাডভোকেট মুহাম্মদ নাছেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।











