বাঁশখালীর চাঁদপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির আলোচনা সভা

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুর কিউ এইচ আর ডি ইউ সিনিয়র মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ, উপাধ্যক্ষ মাওলানা আবু নাছর মাওলানা ইব্রাহিম রহমানি, মাওলানা মহিউদ্দীন, মাওলানা নেজাম উদ্দীন, নুপুর কান্তি দাশ, মাওলানা কুতুব উদ্দীন, মাস্টার জানে উল আলম, মাস্টার মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ কোনোদিন স্বাধীন হত না। জুলিও কুরি পদক প্রাপ্তির মাধ্যমে বঙ্গবন্ধু বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। বঙ্গবন্ধু থেকে বিশ্ব বন্ধুতে পরিণত হয়েছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ইমন কল্যাণ বিদ্যাপীঠের সংগীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধআজকের কৃতী শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রদূত