বাঁশখালীতে ৫শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশখালী উপজেলায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৫০০টি অসহায় পরিবারের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ নুরুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম এবং আলী নেওয়াজ চৌধুরী ইরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থ মানুষের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ। সরকার সবসময় গরিবদুঃখী মানুষের পাশে থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর থানা স্টুডেন্ট ফ্রন্টের সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার ৭ বছর