বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার উত্তর জলদী এলাকা থেকে ৪০ লিটার মদসহ দুজনকে আটক করেছে। বাঁশখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বাঁশখালী পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর জলদী এলাকা হতে জয়সেন বড়ুয়ার স্ত্রী শেফালী বড়ুয়া প্রকাশ লিপি (৫০), মৃত বিমল কান্তি বড়ুয়ার পুত্র দিপায়ন বড়ুয়া (৫১) কে আটক করে তাদের কাছে রক্ষিত ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
বাঁশখালী থানা পুলিশ জানায়, আটককৃত আসামীদ্বয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ মামলা রুজুসহ আদালতে সোপর্দ করা হবে।














