বাঁশখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় ছনুয়া খেলোয়াড় সমিতি ৪২ গোলে ফটিকছড়ি বন্ধু মহল ফুটবল একাদশকে পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ছনুয়া খেলোয়াড় সমিতির মাহামুদ। কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শোয়াইবুল ইসলাম কায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, এম এ আবদুল হক, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, অধ্যাপক শহিদ উদ্দিন,বাঁশখালী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক বাবু সৌরভ দাশ। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট সেলিমুল হক, মো. বেলাল উদ্দীন এবং মো. শিহাব উদ্দীন, আমান উল্লাহ, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে কালারপোল ও হাটহাজারীর জয়
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন