বাঁশখালীতে শঙ্খ নদী থেকে বালু উত্তোলন, ৩ লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার কানু মাঝির ঘাট সংলগ্ন শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শফিউল আলম (৪৫)। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কানু মাঝির ঘাট এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, শঙ্খ নদীসহ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এই অপরাধ দমনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধরেডিসনে ঈদ এক্সিভিশন : নজর কাড়ছে ‘হোম অ্যান্ড বিইয়ন্ড’ স্টল
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে