চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিজের মাকে হত্যা মামলার আসামি স্ত্রীসহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে জানান বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ।
গ্রেপ্তাররা হলেন নিহত রেহেনা বেগমের ছেলে মো. কাসেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুন সালে বাঁশখালী উপজেলা বৈলছড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব অভ্যারখিল এলাকায় মোজাফফর আহমদের স্ত্রী রেহেনা বেগমকে বিদেশ থেকে পাঠানো টাকার লেনদেনকে কেন্দ্র করে দা দিয়ে নিজের মাকে গলা কেটে হত্যা মামলায় পলাতক মোঃ কাসেম ও তার স্ত্রী নার্গিস আক্তারকে গতকাল সন্ধ্যায় বাঁশখালী থানার এসআই বিভাস কুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করে র্যাব -১৫ এর সহযোগিতায় চকরিয়া থানা এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
এছাড়াও একই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে দিন পাঁচ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে সাতকানিয়া থেকে এবং সাধনপুর ইউনিয়ন থেকে দুই পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।













