বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে আট বসতঘর

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২২ মার্চ, ২০২৬ at ১০:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮টি বসতঘর। এ ঘটায় দগ্ধ হয়েছে ১০ জন।

রবিবার (২২ মার্চ) বিকাল ৪ সাড়ে টায় উপজেলার সরল ইউনিয়নের মিনজিরীতলা খালাইচ্ছার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, ঈদ উপলক্ষে ঘরের সবাই বেড়াতে গেলে বিকাল সাড়ে ৪ টার দিকে আব্দুর রহিমের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিভাতে গিয়ে আহত হয়ে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থল পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, হাসান আহমদ, আব্দুর রহিম, দেলোয়ার, মুহাম্মদ হেলাল, আব্দুল হামিদ, মুহাম্মদ মুবিন, আব্দু খালেক, আমান উল্লাহ। ক্ষয়ক্ষতির পরিমাণ অনন্ত ৩০ লাখ টাকা ছাড়িয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নববধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআমরা এমন ভবিষ্যৎ পরিকল্পনা করি, যা আমাদের তরুণ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী