বাঁশখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। গত ১০ মার্চ উপজেলার সাধনপুর ইউনিয়নে তিনি স্থানীয় উপকারভোগীদের হাতে চাল তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামালসহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণকালে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, এখানে যারা অভিভাবক আছেন তাদেরকে নিজ নিজ সন্তানকে মনিটরিংয়ে রাখতে হবে। আপনাদের সন্তানরা বিপথগামী হয়ে গেলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সাধনপুর ইউপির উন্নয়ন এবং অগ্রগতিতে আমার সহযোগিতা সবসময় থাকবে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশখালীর ১৪ ইউনিয়নের ৩৫৬০৯ পরিবার এবং পৌরসভার ৪৬২৫ পরিবার দশ কেজি করে ভিজিএফ চাল পাবেন বলে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তি।









