বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকা রোববার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার স্বাগত বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান,উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ আবু সুফিয়ান,পজীব কর্মকর্তা মিজানুর রহমান, থানা পুলিশের এসআই তসলিমা জন্নাত প্রমুখ । উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত সভায় বক্তারা সকল মায়ের শ্রদ্ধা রেখে তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।












