মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে প্রভাত ফেরি ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা প্রভাত ফেরির মিছিল বের করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান, পৌরসভার সাবেক মেয়ের কামরুল ইসলাম হোসাইনী, সাবেক সদস্য সচিব রবিউল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আবদুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, সাবেক বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট শওকত ওসমান, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মোহাম্মদ মহসিন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম আয়ুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, আবু মুসা, জাহেদুল হক, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা শোয়াইবুল ইসলাম কায়েস, ওমর কাজী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্চয় চক্রবর্তী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস ছবুর, ফরহাদুল ইসলাম, সদস্য এস এম তৈয়ব, উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব দিদারুল ইসলামসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।











