বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীলে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ জোবাইর মিয়া () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার শেখেরখীল ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু জোবাইর মিয়া শেখেরখীলের ইউনিয়নের মাহামুদ উল্লাহর দোকান সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর থেকে জোবাইরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুর থেকে তাকে ডুবন্ত অবস্থায় থেকে দ্রুত উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুলিশ বিটের সামনে থেকে তুলে নিয়ে যুবককে কোপাল সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধনির্বাচনে বিজয়ীরা দেশের বিভিন্ন স্থানে পরাজিতদের ওপর হামলা করছে