চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনের জনসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক রাশেল ইকবাল মিয়ার ও এডভোকেট নাছির উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাকওয়াত জামান দুলাল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউট পিপি আশরাফ হোসেন চৌধুরী রজ্জাক, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার লোকমান আহমদ, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, এডভোকেট জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আবদুল হক, আসহাব উদ্দীন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মোঃ মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম চৌধুরী, বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু আহমদ, সদস্য সচিব মোঃ রাশেল চৌধুরী, দ. জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, যুবদল নেতা জয়নাল আবেদীন, তমিজ উদদীন, মোশাররফ হোসেন, মোঃ তৈয়ব, ফরিদুল আলম রানা, নাজিম উদ্দীন সিকদারসহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণের দিন ফজরের নামাজ পড়ে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাঁশখালী আসনটি উপহার দিতে হবে।

এসময় তিনি আরও বলেন, আমাকে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ করে দিলে সাংসদ গিয়ে বাঁশখালীর মানুষের ইচ্ছো আকাঙ্খার কথা তুলে ধরার প্রতিশ্রুতি ব্যত্তয় করে তিনি আরও বলেন, প্রধান সড়ক ৪ লেইন করণ, বেড়িবাঁধসহ অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল, কর্মসংস্থান, স্বাস্থ্য ও পর্যটনখাতে উন্নয়ন এবং কৃষক, শ্রমিক, লবণ শ্রমিক, চাকরিচ্যুত ব্যাংকার ও প্রবাসীসহ বাঁশখালীর সর্বস্তরের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।












