বাঁশখালীতে ধর্ষক পিতা অস্ত্রসহ গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৪:২২ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী এলাকায় ধর্ষণ সহ নানা অপরাধে দণ্ডিত পলাতক আসামি মো. রফিকুল ইসলাম(৪৫) প্রকাশ সিএনজি রফিক বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে।

শুক্রবার রাতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, এসআই আহসান হাবীব, এএসআই আব্দুল খালেক সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশ বসতঘরের পাশে রান্নাঘরের সিলিংয়ের উপর পুরাতন সিমেন্টের ব্যাগ থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড গুলি ও একটি আধুনিক সুইচ গিয়ার ছোরা উদ্ধার করে।

রফিকুল ইসলাম বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী ৮নং ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম এলাকায় নানা অপরাধের পাশাপাশি উপজেলা সিএনজি এসোসিয়েশনের সম্পাদক ছিলেন। তিনি ২০০৮ সালের ১০ মার্চের ১২নং মামলা ও ১৮৬ পেনাল কোডের এজাহারভুক্ত আসামি।

২০১৮ সালে বাড়িতে স্ত্রীর অনুপস্থিতিতে নিজ কন্যাকে ধর্ষণ করলে সেই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ২৬/১৮১ মামলা করার পর তিনি আত্মগোপনে চলে যান।

রফিকুল ইসলামের এলাকায় আসার খবর পেয়ে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার রাতে। পরে বসতঘরের পাশে রান্নাঘরের সিলিংয়ের উপর পুরাতন সিমেন্টের ব্যাগ থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড গুলি ও একটি আধুনিক সুইচ গিয়ার ছোরা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, “ধর্ষণ মামলার পর রফিকুল ইসলাম সাগর সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার আসার খবর গোপনে পেয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয় এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪৫/৫০০ এফআইআর করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধছাত্রীর ছবি এডিট করে ফেসবুকে দিয়ে শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু