বাঁশখালীতে জিয়া স্মৃতি সংসদ ফুটবলে সেভেন স্টার ক্লাব জয়ী

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে কালীপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় বাঁশখালী সেভেন স্টার ক্লাব জিতেছে। কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল রোববার বিকালে অনুষ্ঠিত খেলায় বাঁশখালী সেভেন স্টার ক্লাব ১০ গোলে কক্সবাজার চকরিয়া ইউনাইটেড এস সি বহদ্দারহাটকে পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ফিরোজ। কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল হক সাঈদ। প্রধান মেহমান ছিলেন বাঁশখালী সাব রেজিস্টার কর্মকর্তা রতন অধিকারী। বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বাঁশখালী গুনাগরী শাখার ব্যবস্থাপক মো. আবুল হাশেম, ইউপি সদস্য জালাল উদ্দীন ঝিনুক,ইউপি সদস্য মোহাম্মদ লোকমান, বাঁশখালী সাব রেজিস্ট্রার অফিস দলিল লেখক মো. সরওয়ার উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি
পরবর্তী নিবন্ধকোচ আলফাজকে সরিয়ে দিল মোহামেডান