বাঁশখালীতে জিয়া স্মৃতি সংসদ ফুটবলে বেলাল একাডেমির জয়

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলায় কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। খেলায় আনোয়ারা উত্তর বন্দর বেলাল একাডেমি ২০ গোলে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ ফুটবল দলকে পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বেলাল। সাবেক ইউপি সদস্য আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর, নুরুল মোস্তফা,ইউপি সদস্য জালাল উদ্দীন ঝিনুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপিএসএল শেষ পারভেজ ইমনের
পরবর্তী নিবন্ধপ্রীতি ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির জয়