বাঁশখালীর কালীপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। খেলায় সাতকানিয়া এফ সি ক্লাব ২–০ গোলে নাপোড়া শেখেরখীল ফুটবল একাদশকে পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রমিজ। সমাজসেবক আবু ছালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়রের সচিব মারুফুল হক চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন সেলিম উদ্দীন, প্রধান শিক্ষক রেজাউল করিম, হারুনুর রশিদ, প্রধান শিক্ষক প্রদিপ রুদ্র,বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু,বাঁশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট সেলিমুল হক, আমান উল্লাহ,মো. বেলাল উদ্দীন, মো. শিহাব উদ্দীন, হেলাল উদ্দীন প্রমুখ।












