বাঁশখালীতে চোরাই গরু ও পিকআপসহ আটক ২

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের জিয়া উদ্দিনের গোয়ালঘর থেকে চুরি হওয়া ১টি গাভী ও একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫নং ওয়ার্ড এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে জিয়া উদ্দিনের গোয়ালঘরে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা ১টি গাভী গরু নিয়ে যায়। গরু হারিয়ে জিয়া উদ্দিন আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খবর আসে যে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের রাত্রি কালীন টহল ডিউটিকালে উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সি হাট বাজার মসজিদ এলাকায় একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে থানা পুলিশ।

পরবর্তীতে জিয়া উদ্দীন স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গরু ১টি শনাক্ত করেন। এ সময় পুলিশ চোরাই গরু, পিকআপ ও ২ চোরকে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন উপজেলার পূর্ব পুঁইছড়ি ৫নং ওয়ার্ড এলাকার আহমদ হোসাইনের ছেলে মোঃ ফজল কাদের (২০)। অন্যজন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার মৃত শাহ আলমের ছেলে গাভী চোরের সহযোগী পিকআপ ড্রাইভার মোঃ ফোরকান (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ১টি গরু একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধ​হাটহাজারীতে শয়নকক্ষ থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার