বাঁশখালীতে কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫৮ অপরাহ্ণ

বাঁশখালীর কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত রোববার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিসের সভাপতিত্বে ও সাবেক প্রধান শিক্ষক খোকন কর এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক। উদ্বোধক ছিলেন কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য লুৎফুন্নেছা খানম,কাথরিয়া বাঘমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহ, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, খোকন কর,রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধরিডার্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা