বাঁশখালীতে এমপি অধ্যক্ষ জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:১৯ পূর্বাহ্ণ

ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। গত ২২ ফেব্রুয়ারি চাম্বল বাজারে নিজ হাতে সড়কের ময়লা পরিষ্কার করেন তিনি। তিনি বলেন, পরিচ্ছন্ন বাঁশখালী গড়ার লক্ষ্যে আমরা ঝাড়ু হাতে নিয়ে মাঠে নেমেছি। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। পরিষ্কার, পরিচ্ছন্নতাও ঈমানের অংশ। সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার, পরিচ্ছন্ন রাখতে হবে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা প্রতিদিন এক, দুই ঘন্টা করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সড়কে এই পরিচ্ছন্নতা অভিযান একটি প্রতীকি কর্মসূচি। যেখানেই আবর্জনা তৈরি হবে সেখানেই জামায়াতে ইসলামীর এই পরিচ্ছনতা অভিযান পরিচালিত হবে। সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গঠনে সক্ষম হবোম পরিচ্ছন্নতা অভিযানে আলী নেওয়াজ চৌধুরী ইরান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মর্তুজ আলী, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জলিল মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি জালালাবাদ ওয়ার্ড শাখার অভিষেক