বাঁশখালীর কালীপুরে ইয়াবা সেবনকালে ১২ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত ৯ এপ্রিল রাতে ইউনিয়নের রাজাপাড়া ঘাটাপাড়া বিশ্বাসের দোকানের পিছনে ইয়াবা সেবনকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন ১ নং ওয়ার্ড এলাকার আহমদ হোসেনের পুত্র আব্দুল মন্নান (২৫), নুর মিয়ার পুত্র মো. রেজাউল করিম বাপ্পি (২২) ও খানখানাবাদের পূর্ব রায়ছটার মৃত আব্দুল ছবুরের পুত্র মোহাম্মদ হাসান (২২)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।












