বাঁশখালীতে ইয়াবা ও প্রাইভেটকারসহ ১ জন গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেটকারসহ ১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ বাঁশখালীর পুঁইছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের গিয়ার বক্সের নিচে লুকানো কালো কসটেপ মোড়ানো পোটলা হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় গাড়ির চালক ধৃত আসামি মোহাম্মদ জোনায়েদ (২৭) কে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ব্যাপারে মোহাম্মদ জোনায়েদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় বলে সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধজিনিয়াস ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার রোয়াজারহাটে দুই ব্যবসায়ীকে জরিমানা