বাঁশখালীতে ইয়াবাসহ নারী আটক

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। গত বুধবার রাতে কালীপুর ইউনিয়নের গুনাগরি বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযানের সময় তিনি পালিয়ে গেলেও তার স্ত্রী ও সহযোগী পারভিন আক্তারকে (২৬) আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩৩০ টাকা, এক লাখ টাকার চেক, একটি সিসিটিভি ক্যামেরা, মনিটর, স্ট্যাম্প এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাঁশখালী সেনা ক্যাম্প কমান্ডার জানান, মাদক নির্মূলে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। আটক পারভিন আক্তারকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধদেশ ও জাতির কল্যাণে আল্লাহভীরু ও নৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নেই