বাঁশখালী উপজেলার রায়ছটা গ্রামের ওলিয়ে কামেল হযরত মাওলানা আশরাফ আলী শাহ (রহ.) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা দরগাহ শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন দরবারের বড় শাহজাদা হযরত ফৌজুল আজিম। সভায় হযরত (রহ.) এর স্মরণে অনুষ্ঠিতব্য মিলাদ মাহফিল, জিকির–আযকার, দোয়া মাহফিল ও তাবারুক বিতরণসহ ওরশ শরীফের সার্বিক আয়োজন সুশৃঙ্খল ও সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি সকল আশেকান, মুহিব্বান ও ভক্তবৃন্দকে দাওয়াত পৌঁছে দেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এ মহতী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শাহজাদা ফৌজুল মুবিন, শাহজাদা রুহুল আমিন, শাহজাদা রুহুল কুদ্দুস, শাহজাদা রফিকুল হাছান, শাহজাদা মাওলানা কবিউল আমিন ও শাহজাদা লতিফুল কবির। আরও উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আলম ফয়েজ নয়েমী, মাওলানা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মনিরসহ এলাকার বহু গণ্যমান্য আলেম–ওলামা, মুরুব্বি ও ভক্তানুরাগী ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।











