বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের কুলীনপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ২ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বৈলছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার মো. খালেদুল হক ও ডাক্তার জেসমিন জাবের জেসির বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে দুটি বাড়ির কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও তার আগে অধিকাংশ মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস টিমের সদস্যরা আগুণ নিয়ন্ত্রণে আনে বলে জানান বাঁশখালীর দায়িত্বরত লিডার আজাদুল ইসলাম। তিনি বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কিংবা মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েল ধেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।











