বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে জাতীয় পতাকা ও ব্যানার উত্তোলন করে নেতা কর্মীরা। তবে কিছুক্ষণ পর সে ব্যানার আর পতাকা দেখা যায়নি।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে যারা পতাকা ও ব্যানার লাগিয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে তিনি জানান।
গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোছাইন মোহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগে ছোট ভাইদের বাড়িঘরে পুলিশের তল্লাশি এবং বিএনপি জামায়াতের নেতাকর্মী কর্তৃক হুমকি ধামকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।










