বাঁশখালীতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

র‌্যাবের অভিযান

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাগর উপকূলীয় সরল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব৭।

র‌্যাব সূত্রে জানা যায়, গত সোমবার রাতে র‌্যাব৭ এর একটি টহল দল বাঁশখালীর সরল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বেড়িবাঁধের পাশের এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদ ফেলে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছেএকটি বিদেশি তৈরি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ২টি একনলা বন্দুক, ১৪টি কার্তুজ এবং ৪টি দেশীয় রামদা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) . আর. এম. মোজাফ্‌ফর হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে র‌্যাব৭ চট্টগ্রামের দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নির্মূলে এই অভিযান পরিচালনা করা হয়, যেখানে উল্লেখিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবশরত শাহ’র (রাহ.) ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যের সাথে ইউনূস ফাউন্ডেশন ফর চায়নার প্রতিনিধি দলের সাক্ষাৎ