বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রাম্পারসহ ৩ জন আটক

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৮:১০ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও ভূগর্ভস্থ মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ পরিচালনা করে পৃথক তিনটি অভিযানে ৩টি ড্রাম্পার ট্রাকসহ ৩ জন চালককে আটক করা হয়েছে।

শনিবার (২৮মার্চ) বাঁশখালী থানাধীন ২নং সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়া দিঘীরপাড় এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল হতে অনুমতি ব্যতিরেকে বালু উত্তোলনপূর্বক ড্রাম্পার ট্রাকযোগে পরিবহন কালে বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।

এ সময় বালুভর্তি একটি ড্রাম্পার ট্রাকসহ সাধনপুর ইউপির বৈলগাঁও ৪নং ওয়ার্ড এলাকার সিরাজুল ইসলামের ছেলে ট্রাকের চালক নেজাম উদ্দীন (৪০) কে আটক করা হয়। পরবর্তীতে তাকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাঁশখালী, চট্টগ্রাম এর নিকট সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিন বাঁশখালী থানাধীন ৩নং খানখানাবাদ ইউনিয়নের দরগা পুকুরপাড় এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে অনুমতি ব্যতিরেকে ভূগর্ভস্থ মাটি উত্তোলনকালে বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ২টি ড্রাম্পার ট্রাক আটক করা হয়।

আটক কৃতরা হলেন বাহারচড়া ইউনিয়নের চাঁপাছড়ি ৮নং জাকের আহমদ এর ছেলে ট্রাকের চালক আজম খাঁন (২৪)। চট্টগ্রাম এর নিকট সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে বাঁশখালী থানাধীন ১২নং ছনুয়া ইউনিয়নের পশ্চিম প্রেমবাজার এলাকায় অবৈধভাবে অনুমতি ব্যতিরেকে মাটি উত্তোলন ও পরিবহনকালে বাঁশখালী থানা পুলিশের আরেকটি টিম অভিযান পরিচালনা করে।

এ সময় একটি ড্রাম্পার ট্রাকসহ ওই ইউপির ৭নং ওয়ার্ড এলাকার জহিরুল ইসলাম এর ছেলে চালক মোঃ আকাশ (৩২)কে আটক করা হয়। পরবর্তীতে তাকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাঁশখালী, চট্টগ্রাম এর নিকট সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, বাঁশখালী থানা পুলিশ অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গ্রেফতার এড়াতে ডোবায় লাফ, ৫ ঘণ্টা পর উদ্ধার যুবক
পরবর্তী নিবন্ধ‎পেকুয়ায় নারী ইয়াবা ব্যবসায়ীসহ ৩ মাদক কারবারি আটক