চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শফিউল আলম নামে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার (৫ মার্চ) উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া কানু মাঝির ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার বিধান লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৩ লাখ টাকা জরিমানা এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক সাঙ্গু নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












