বহদ্দার হাট মোড়ে ঘড়ি টাওয়ারটি পুনঃনির্মাণ করা হোক

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

দেশস্বাধীন হওয়ার পর ইকুইটি ডেভলপার কোম্পানি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিভিএ) যৌথ উদ্যোগে বহদদ্দ্‌ার হাটে একটি ঘড়ি টাওয়ার নির্মাণ করা হয়। বাজারে এসে ‘যাদের কাছে ঘড়ি নেই, তারা এই ঘড়ি দেখে উপকৃত হত। ঘড়ি টাওয়ার নগরের শোভা বর্ধন করে। বিগত আওয়ামী শাসনামলে বহদ্দার হাট ফ্লাইওভার নির্মাণ করতে গিয়ে। ফ্লাইওভাবের পথে বাঁধ হয়ে দাঁড়ায়। তাই ঘড়ি টাওয়ারকে তুচ্ছজ্ঞান করে এটি ভেঙে ফেলা হয়। ঐ সময় ঠিকাদার ছিল একজন আওয়ামী লীগের নেতা। তিনি পটল তুলেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এক সময় জনাব ওবায়দুল হক সাহেব দৈনিক আজাদী অফিসে চাকরি করতেন। সেই সময় তিনি কোন কাজে বার্লিন ভ্রমণে যান। তিনি বালিন ভ্রমণ নিয়ে একটি বই লিখেন ‘বালিন প্রবাসে;। তিনি সেখানে গিয়ে দেখতে পান চারিদিকে ঘডি আর ঘড়ি। সেখানে রাস্তার মোড়ে মোড়ে ঘড়ি টাওয়ার দেখতে পান। বালিনের নাগরিকদের কাছে সময় খুবই গুত্বপূর্ণ। বালিনের মানুষেরা ২য় বিশ্বযুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে। অথচ আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিতে পারিনি। আমরা সময়কে তুচ্ছজ্ঞান করি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত নিবেদন এই যে, বহদ্দার হাট মোড়ে (আরাকান (রোড) একটি ঘড়ি টাওয়ার পুনঃনির্মাণ করা হোক।

মোঃ শাহনওয়াজ

২৫১ শুলক বহর, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধখান বাহাদুর আহছানউল্লা : শিক্ষাবিদ ও সমাজ হিতৈষী
পরবর্তী নিবন্ধকোথায় যেনো হারিয়ে গেলো আমাদের নৈতিকতা