বহদ্দারহাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী ও বেকারি পণ্য তৈরি ও বিক্রি করার অপরাধে নগরের বহদ্দারহাট এলাকার দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা কারখানায় ইফতার ও বেকারি পণ্য তৈরি, বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অপরাধে জান্নাত বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার ও মেয়াদবিহীন ফিরনি বিক্রি ও বাইরে খোলা অবস্থায় অস্বাস্থ্যকরভাবে ইফতারি বিক্রি করার অপরাধে জামান হোটেল অ্যান্ড বিরানী হাউসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধমমতার ইফতার মাহফিল ও আলোচনা সভা