বসবে খুশির মেলা

নাটু বিকাশ বড়ুয়া | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চৈত্র শেষে বোশেখ মাসে ফুল বিজুর এক রাতে

পাড়া গাঁয়ের কিশোরেরা আনন্দেতে মাতে।

বাড়ি যাবার তাড়া কতো কর্মে ব্যস্ত থাকে

ছুটি হলে বাড়িতে যায় অনেক কাজের ফাঁকে।

সাতটার গাড়ি নয়টায় দেখি স্টিশনে এসে

টিকেট বুথে হারিয়ে গেল অজানা দূর দেশে।

হঠাৎ দেখে সামনে এলো ফেরিওয়ালার ঝাল

চানাচুুর আর পেঁয়াজ দিয়ে মিশিয়েছে ডাল।

হঠাৎ শুনে হুইসেল বেজে ছাড়ল ট্রেন বহর

কতো গাঁ আর ছোট্ট নদী যাচ্ছে ফেলে শহর।

গাড়ি হতে দেখে হঠাৎ নিজের টিনের বাড়ি

মা বাবাকে ফেলে দূরে কর্মে দিয়েছে পাড়ি।

ব্যাগটা নিয়ে হাঁটতে থাকে তাহার নিজের গাঁয়

চোখেতে ঘুম নিয়ে হাঁটে আলতো আলতো পায়।

যেতে যেতে দেখে আহা ফুরিয়ে যায় বেলা

তোমরা জানো একটু পরে বসবে খুশির মেলা।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধনববর্ষ