বসন্ত

মৌসুমী সরকার | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাসন্তী সাজে হয় নি সাজা

খোঁপায় পরি নি হলুদ গাঁদা,

তবুও এসেছে আজি বসন্ত

করতে পারি নি তাকে বরণ।

পরা হয় নি আজি লাল শাড়ি

বলা হয় নি ভালোবাসি,

আবার কোনো এক বসন্তের ফাগুনে

সাজবো নব বসন্তের সাজে।

আশায় বাঁচে মানুষ

আশায় বাঁচি আমিও।

পূর্ববর্তী নিবন্ধসমরেশ বসু : অন্যতম সেরা ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধনারীর জীবন