বর্তমান সরকারের সময়েই বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর হেলাল

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, মানুষের ভালবাসা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি, তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ তারই একটি অংশ। এ অঞ্চলের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পাহাড়িবাঙালি সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাব। বিগত ১৭ বছরে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরে আন্দোলনসংগ্রামে নেতাকর্মীরা জোরালো ভূমিকা রেখেছেন। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকারের সময়ে সেই ওয়াদা বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে শুধু চট্টগ্রামের মানুষ নয়, দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। দেশে ব্যবসাবাণিজ্য অনেক চাঙা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে। মানুষ চাকরি, ব্যবসাবাণিজ্য করে খেতে পারবে। চট্টগ্রামের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি গত ২১ ফেব্রুয়ারি মহানগর যুবদলের পক্ষ থেকে মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে মহানগর, থানা ও ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, শাহেদ আকবর, এমএ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুছা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আব্দুল্লাহ্‌ আল টিটু, এরশাদ উল্লাহ, সেলিম উদ্দিন রাসেল, এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাকাতের অর্থে এতিমদের পাশে দাঁড়ানের আহ্বান
পরবর্তী নিবন্ধবাঁশখালীর পুকুরিয়ায় ধর্মসভা