বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ৬ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিন আজ সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন।
তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করবেন।












