বর্ণমালার বর্ণগুলি
কেমন করে ভুলি ?
বর্ণমালার বর্ণগুলি
মায়ের মুখের বুলি !
বর্ণমালার বর্ণগুলি
খোকার ইজেল–তুলি
বর্ণমালার বর্ণগুলি
স্বাধীনতার মূল–ই !
বর্ণমালার বর্ণগুলি
পলাশ –শিমুল ফুল–ই
বর্ণমালার বর্ণগুলি
স্মরি —হৃদয় খুলি !
আহসানুল হক | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ
