বরুমচড়া ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে ক্রিকেট কার্নিভাল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরুমচড়া ফ্যালকন্স চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার বিকালে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরুমচড়া ফ্যালকন্স হারায় বরুমচড়া টাইগার্সকে। টাইগার্স টিম টসে হেরে নির্ধারিত ১২ ওভার খেলে ৮৩ রানের টার্গেট দেয়। জবাবে ফ্যালকন্স ১১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় ফয়সাল শাফি, ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় মো. আইয়ুব, সর্বাধিক রান করেন মো. মিনহাজ এবং আসিফ আহমেদ সবচেয়ে বেশি ইউকেট পান। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (জজ) মো. দেলোয়ার হোসেন, জাফর আয়েশা ফাউন্ডেশনের পরিচালক মো. আরিফ মহিউদ্দিন, ক্রীড়া সংগঠক নুর খান, টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মঈনউদ্দীন আরিফ, মো.আকতার, মতিন চৌধুরী, মোর্শেদ হোসেন, নেজাম উদ্দিন, মঈনউদ্দীন জুয়েল, আসিফ আহমেদ, সাইমন, ইমরান মাহিন প্রমুখ। টুর্নামেন্টে খেলা পরিচালনা করেন মো. শহীদ চৌধুরী, ইমরান হোসেন জাবেদ ও ইকবাল হোসেন রিমন।











