আনোয়ারা উপজেলার বরুমচড়া বড়পীর আবদুল কাদের জিলানী সুন্নিয়া মডেল মহিলা দাখিল মাদরাসা, হেফজখানা ও এতিমখানার ১০ তম বার্ষিক সভা এবং হেফজ সমাপ্তকারিদের পাগড়ি পরিধান ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা মুহাম্মদ জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে ও সুপার নুর মুহাম্মদ কাদেরীর সঞ্চালনায় সভায় উদ্বোধক ছিলেন, বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শওকী।
প্রধান ওয়াইজিন হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দীন আল–আজহারি। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন–ডা : মোঃ শফিকুল আলম, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর চৌধুরী আনসার, জাফর আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দীন সিকদার মিন্টু, মুহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী, মুফতি মাওলানা আব্দুল মজিদ, মাওলানা দিদারুল ইসলাম, মৌ. আবুল কাশেম আল কাদেরী, মৌ. মোজাম্মেল হক নঈমী, আবদুল খালেক মেম্বার, ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আফসার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মঞ্জুর আলম, শাহাদাত হোসেন, মোহাম্মদ মোরশেদ, আবু বকর মিন্টু, নঈমুল ইসলাম, আবদুর রহিম, এবিএম জামাল উদ্দিন, ব্যাংকার নুর খান, আতিকুল ইসলাম, মোঃ আজম, হারুন সওদাগর, ছৈয়দ নুর, মোঃ মোখতার, প্রফেসর মোঃ মোরশেদ, মোহাম্মদ এনাম উদ্দীন, মোঃ মইনুদ্দিন, মোঃ রকিব হাসান ছোটন প্রমুখ।












