বরুমচড়ায় নির্বাচনী প্রচারণায় সরওয়ার জামাল

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কার্যিনর্বাহী সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর দেশনেত্রী খালেদা জিয়া নারী উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছেন। তিনি আমৃত্যু দেশের উন্নয়ন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নজির স্থাপন করেছেন। তাঁরই সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন। ধানের শীষ জয়ী হলে মানুষের ভোট আর ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি গত শনিবার আনোয়ারা বরুমচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারকালে বিভিন্ন পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.মনজুর উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো.হুমায়ুন কবির চৌধুরী আনচার, আশরাফ সিকদার, আবুল কালাম আবু, জাহেদ চৌধুরী, মো.শাহজাহান, মাস্টার কমরুদ্দিন,জসীম উদ্দীন চৌধুরী,বদিউল আলম, মো ইউনুচ চৌধুরী, ইমরান চৌধুরী, মো.হারুন উর রশীদ,ব্যাংকার নজরুল কবির চৌধুরী, ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা
পরবর্তী নিবন্ধঅ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ‘শার্পেনার’