বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে আটকের নিন্দা

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস এম সাদিকুর রহমান লিংকনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আদালত প্রাঙ্গণ থেকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করা করেন।

বিবৃতিতে বলা হয়, গতকাল বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে একজন জ্যেষ্ঠ আইনজীবী ও বরিশাল জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে যেভাবে আটক করা হয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত এবং আইনজীবী সমাজের জন্য অবমাননাকর। আদালতের স্বাভাবিক কার্যক্রম নিয়ে মতপার্থক্য বা কোনো অভিযোগ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় সমাধান করার সুযোগ রয়েছে। কিন্তু বিচারিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতিবাদ বা দাবি উত্থাপনের প্রেক্ষাপটে একজন বার সভাপতিকে আটক করা আইন পেশার মর্যাদা এবং বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। আইনজীবীরা বিচার ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অবিলম্বে অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনের নিঃশর্ত মুক্তি এবং আইনজীবী সমাজের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের জোর দাবি জানাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে খুন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৩ বসতঘর