‘এসো মাতি প্রাণের উৎসবে সৌরভে গৌরবে’ এই শ্লোগানে বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ ঘোষণা, লোগো উন্মোচন, ব্যানার উত্তোলন ও রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন গত ২৫ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জনু। সভাপতিত্ব করেন আরিফ মঈনুদ্দিন। উপস্থিত ছিলেন আকতার ফারুক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, জাবেদ মোহাম্মদ গাউস মিল্টন, প্রকৌশলী নাজিম উদ্দীন, এ কে এম আবু ইউসুফ, ইশতিয়াক মাহমুদ ফরহাদ, নিজাম উদ্দিন চৌধুরী, স্কাউট মঈনুদ্দিন জুয়েল, গোলাম সরওয়ার পেয়ারু, গাজী বোরহান উদ্দিন, ফয়সাল নিজাম সজীব, রিকন, হিলটন, আতিকুল্লা খান, ফরহাদ হোসেন, আলাউদ্দিন, মো. সাইফুদ্দীন, ইয়াসিন আরাফাত হিমেল, তৌফিকুল ইসলাম চৌধুরী ও বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রগণ। সভায় আগামী ২১ জানুয়ারী ২০২৩ শনিবার দিনব্যাপী পুনর্মিলনী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।।








