কাপ্তাই উপজেলার বরইছড়ি ফুটবল একাডেমির উদ্যোগে ১৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। স্থানীয় ২০ জন তরুণ প্রতিদিন বিকাল ৩টা থেকে কর্ণফুলী স্টেডিয়ামে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। ফুটবল প্রশিক্ষণ কোর্সে উপজেলার সকল প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদ বিভিন্নভাবে সহযোগিতা করছেন বলে আয়োজকরা জানান। এই প্রশিক্ষণ কোর্স সফলতার সাথে সমাপ্ত হলে পরবর্তীতে নতুন আগ্রহীদের নিয়ে আবারো ফুটবল প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে বলে আয়োজক টিমের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম জানান।












