বন্দর আবাসিক এলাকা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:২৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভয়মিত্র ঘাট জামে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিগণের উদ্যোগে গত ২৬ আগস্ট ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাহফিল প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টের প্রায় দেড় শত প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (.) শুভাগমন, আগমনকালীন অলৌকিক ঘটনা ও তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। উপস্থিত ছিলেন এসএম জলিল সওদাগর, সেলিম মাস্টার, সিরাজ উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সেলিম, শহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মুহাম্মদ কলিমউল্লাহ, আনোয়ার হোসেন, হাফেজ মুনিরুল হক, কারী লোকমান, হাফেজ মুজাম্মেল হক, হাফেজ মাহমুদুল হক, হাফেজ আমান উল্লাহ প্রমুখ। ড. নুর হোসাইন বলেন, হযরত মুহাম্মদ (.) হলেন আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাঁর আদর্শ অনুসরণের মধ্যেই সবার কল্যাণ নিহিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৫৫জন ডেঙ্গু আক্রান্ত