বখতিয়ার সোসাইটি ও মুসলিম স্মৃতি সংসদের জয়

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে আনোয়ারা বখতিয়ার সোসাইটি ও মুসলিম স্মৃতি সংসদ। দিনের দুই খেলার ফলাফল নির্ধারিত হয় ট্রাইব্রেকারে। গতকাল মঙ্গলবার শহীদ শাহজাহান মাঠে দিনের প্রথম ম্যাচে আনোয়ারা বখতিয়ার সোসাইটি টাইব্রেকারে ৫৪ গোলে ডিপ্লোমা কলোনী একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলাটি ০০ গোলে ড্র ছিল। বিজয়ী দলের গোলরক্ষক মামুন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দিনের অপর ম্যাচে বিকালে মুসলিম স্মৃতি সংসদ টাইব্রেকারে ৬৫ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ দু’দলের খেলা ১১ গোলে ড্র ছিল।

মুসলিম স্মৃতি সংসদের গোলরক্ষক বোরহান উদ্দিন হেলাল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দুটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন(রাজু) ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রসাশন) ডা. এ কে এম আশরাফুল করিম। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন হেলাল, টুর্নামেন্ট উপকমিটির সদস্য শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, এইচ এম হাসান, মোহাম্মদ মিজান, মামুনুর রশিদ মামুন, বাদশা আলমগীর, মো. শামসুদ্দিন, মো. শফিকুল আলম বশর, ম্যাচ পরিচালনা কমিটির আহবায়ক মো. কাসেম, সদস্য কাজী আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ম্যাচ কমিশনার ছিলেন হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ এয়াকুব আলী।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনার প্রথম ম্যাচে এমি মার্তিনেসকে পাওয়া নিয়ে শঙ্কা নেই
পরবর্তী নিবন্ধপ্রথম বলে উইকেট নিয়ে রেকর্ড বইয়ে তাসকিন