বক্সিরহাট এলাকায় আগুনে ৭ দোকান পুড়ে ছাই

আজাদী অনলাইন | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকায় আগুনে ৭টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, রাত আড়াইটার দিকে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণসহ আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

এদিকে রিয়াজউদ্দীন বাজার এলাকার বিএম সুপার মার্কেটের ৩য় তলায় রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৯ জন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ধর্ষণের ঘটনা নিন্দনীয় : পর্যটন প্রতিমন্ত্রী