বইয়ের সান্নিধ্যে শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত হোক

মৈত্রী নন্দী | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বৈশাখী মেলা, বাণিজ্য মেলা কিংবা অন্য যে কোন মেলায় লোক সমাগম, ভীড়ে আঁৎকে ওঠে মন, রকমারি জিনিসের পসরায় প্রলব্ধ হয়ে ওঠে মন। তেমনি শিল্পকলা একাডেমিতে আয়োজন হয়েছিল ২ দিন ব্যাপী স্বাধীনতার বই উৎসব, যা পাঠক লেখক প্রতিযোগী অভিভাবকদের এক অনবদ্য মেলবন্ধন। শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত হোক শৈল্পিক ভাবাদর্শে। পাঠ্য বইয়ের বাইরে অজানা, অসীম, রহস্যভেদ করুক কল্পলোকের অচিনপুরে। সমাজ, সভ্যতাকে ধারণ করুক তার আপন চিন্তন দক্ষতায়। সময়ের কলেবরে অনেক কিছু হারিয়ে যাবে কিন্তু একটি বই শত বছরের আবেগ, ভালোবাসার স্মৃতিকে নিয়ে অম্লানভাবে বহমানতার স্বাক্ষর রাখবে। সন্তানকে আমরা যেন তৃষ্ণার্ত করে গড়ে তুলি বই পড়ার জন্য, সঠিক রুচিবোধ গড়ে উঠুক। বইয়ের সান্নিধ্যে, নৈসর্গিক আনন্দ অনুভব করুক। জানার, বোঝার, অদম্য কৌতূহল তাকে অপ্রতিরোধ্য করে গড়ে তুলবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। সুন্দর, সুস্থ মানবিক, গুণ সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠুক আমাদের প্রজন্ম । বইয়ের সান্নিধ্যে, বইয়ের স্পর্শে, বইয়ের গন্ধে।

পূর্ববর্তী নিবন্ধদল নয়, দেশ আগে : ইতিহাস হোক নিরপেক্ষ
পরবর্তী নিবন্ধকোরআন বুঝে পড়ার গুরুত্ব