বংশীধ্বনির শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

নিভৃতচারী বংশীবাদক উস্তাদ সুলতান আহমদ স্মরণে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ৯ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে। আয়োজনে বংশীধ্বনি চট্টগ্রাম। অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান সূচনা করেন একুশে পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম। এরপরে বংশীধ্বনির শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল ত্রিতালে লহড়া। এতে অংশ গ্রহণ করে নিলাদ্রী মুহুরী, অয়ন চৌধুরী, স্বপ্ন বিশ্বাস, অরিত্র দাশ। হারমোনিয়াম সহযোগিতাায় রনধীর দাশ। এরপর শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. রাজিব বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন আর্য্য সঙ্গীতের প্রাক্তন অধ্যক্ষ তরুণ কুমার দাশ। পরে শুরু হয় একক বাঁশি পরিবেশনা। শিল্পী অনন্যা দাশ বিলম্বিত ত্রিতাল, মধ্যলয় ত্রিতাল ও দ্রুত তিনতালে রাগ দুর্গা পরিবেশন করেন। পরবর্তী পর্বে বংশীধ্বনির ছাত্রছাত্রী যারা বিভিন্ন বিষয়ে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে তালিকাভূক্ত হয়েছে তাদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন সুমন কুমার নাথ, প্রসাদ চন্দ্র রায়, শিমুল মজুমদার, রাসেল দত্ত, মনিষা ধর, অনন্যা দাশ, নিলাদ্রী মহূরী ও অমিত চৌধুরী দীপ্ত (তবলা)। প্রদান করেন ক্যাপ্টেন আজিজুল ইসলাম। পুনরায় একক বাঁশি পরিবেশন করেন শিল্পী মনিষা ধর। তিনি রাগ হংসধ্বনি পরিবেশন করেন। আমন্ত্রিত শিল্পী রিষু তালুকদার পরিবেশন করেন রাগ মুলতানি। তাঁকে তবলায় সহায়তা করেন শিল্পী অমর্ত্য চক্রবর্তী। শেষে সঙ্গীতাচার্য্য সুরেন্দ্র লাল দাশ রচিত অর্কেস্ট্রা রাগ পিলু বাঁরোয়া ও রাগ ঝিঁঝিঁট পরিবেশন করেন বংশীধ্বনির ছাত্রছাত্রীবৃন্দ। এতে তবলা সহযোগিতা করেন শিল্পী অমিত চৌধুরী দীপ্ত। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বংশীধ্বনির সাধারণ সম্পাদক বংশীবাদক রণধীর দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখে আসছে কাজল চোখ
পরবর্তী নিবন্ধইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন